মাছি
#পল্লবী_সাহা ঘড়িতে রাত সাড়ে বারোটা। নিউটাউনের রাস্তা দিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রবল বেগে ছুটে চলেছে গাড়িটা। শহরের এই এরিয়াতে এখনও ঘরবাড়ি তেমন গড়ে ওঠেনি। দু পাশের ফাঁকা জমি চিরে চলে গেছে মসৃণ কালো পিচের রাস্তা। তারই উপর দিয়ে গাড়ি ছুটিয়ে চলেছে চালক। ‘ যদি তোর ডাক শুনে কেউ না আসে’, অমিতাভর গমগমে কন্ঠে বেজে ওঠে এর সামনে রাখা ফোনটা। হাত বাড়িয়ে ফোনটা নিতে যেতেই চোখে পড়লো একটি ঝাপসা মানব মূর্তি সামনের রাস্তায় দেখা দিয়ে এক ঝলকের মধ্যেই মিলিয়ে গেল আর প্রবল ঝাঁকুনি খেয়ে থামল গাড়িটা। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে এল চালক। রাস্তায় শুয়ে কাতরাচ্ছে এক মধ্যবয়স্ক শীর্ণা নারীশরীর। রক্তের স্রোত ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে। এক হাত তুলে হয়ত সাহায্য প্রার্থনা করে সে। এদিক ওদিক তাকায় চালক। চারদিক ফাঁকা শুনশান। রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে সবে। এদিকে এখনো লাগেনি। আর কিছু না ভেবে তড়িঘড়ি গাড়িতে ওঠে পড়ে সে। আজ অনেক লেট হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে তাকে। অনেকক্ষণ ধরে ডেডবডিটার দিকে তাকিয়েছিল নিশীথ। ভোর পাঁচটা বারো। এখনো সব মর...