জয়_পরাজয়
#জয়_পরাজয় #পল্লবী_সাহা বেশ খানিকক্ষণ ধরেই ‘বৌদি ও বৌদি’ ডাকটা কানে ভেসে আসছিল মনীষার, আমল দেয়নি। ভিড়ের মধ্যে কার ননদ কাকে বৌদি বলে ডাকছে তাতে মনীষার মাথাব্যথা নেই। সে আপাতত একটা বিডসের নেকলেস নিয়ে দরদামে ব্যস্ত। অফিস থেকে ফেরার পথে মাঝেমধ্যেই হাতিবাগানে নেমে টুকটাক জিনিস কেনা মনীষার অনেক দিনের অভ্যেস। এই ধরনের নেকলেস অনলাইনে মাঝে মধ্যেই দেখেছে, কিন্তু অনেকের মতই অনলাইনে বিক্রি হওয়া জিনিসের ওপর খুব একটা ভরসা পায়না। সাড়ে পাঁচশর এক পয়সা কমে ছাড়বেনা দোকানদার। তাই নিয়েই তর্ক চালাচ্ছিল নিষ্ঠাভরে। হঠাৎ হাত ধরে টান, ‘ও বউদি’, হকচকিয়ে সামনে তাকাল মনীষা। ঘোর কাটতে একটু টাইম লাগল। রংচঙে বিডসের নেকলেসের জায়গায় চোখের সামনে জায়গা করে নিয়েছে শ্যামলা রঙের মাঝারি গয়নার একটি মাঝবয়সী মহিলা। একমুখ হাসি নিয়ে তাকিয়ে আছে মনীষার দিকে, ‘ শিবানী’, মুখ দিয়ে বেরিয়ে এলো মনীষার। ‘ যাক বাবা চিনতে পেরেছ তালে, সেই কখন থেকে ডাকছি বৌদি বৌদি করে’, হাসি আর ধরছেনা শিবানীর মুখে। দোকানদারের হাতে পাঁচশ টাকা ধরিয়ে প্যাকেটটা নিয়ে ভিড়ের বাইরে বেরিয়ে আসে মনীষা। ‘ তুমি এখানে কি করতে?’, ‘একটু শপি...